
ড্যাফোডিলস এর পক্ষ থেকে ওয়ার্ল্ড মিউজিক ডে তে সুরে ভাসল হাওড়া
সন্দীপন মান্না : ড্যাফোডিলসের পক্ষ থেকে ও অ্যাসোসিয়েট পার্টনার গীতাঞ্জলির ব্যবস্থাপনায় ২১ শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপনে নবাগতা শিল্পীদের সাথে প্রসিদ্ধ সঙ্গীত শিল্পীদের কন্ঠে সুরে মাতল হাওড়ার শরৎ সদন মঞ্চ |

ড্যাফোডিলসের কর্নধার রুদ্র সেনের আয়োজনে ও গীতাঞ্জলির কর্ণধার সুব্রত সিনহার ব্যবস্থাপনায় এই সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশনা করলেন কিংবদন্তি সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায় , শিল্পী রাঘব চট্টোপাধ্যায় , শিল্পী রুপঙ্কর বাগচী , নচিকেতা চক্রবর্তী, ঝুমকি সেন , নবকতা শিল্পী অন্বেষা সহ অন্যান্যরা |

উক্ত অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় , ডেপুটি কমিশনার অফ পুলিশ বিধাননগর আই পি এস অন্বেষ সরকার , জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্ট অনুপম হালদার , বিধায়ক গৌতম হালদার, অভিজিত গুপ্ত , বাবুতাই ঘোষ , সহ অন্যান্যরা | এদিন হাওড়ার বুকে অনুষ্ঠিত হওয়া এই সুরের সন্ধ্যায় প্রসিদ্ধ শিল্পীদের কন্ঠে ও দর্শকদের করতালিতে উদযাপিত হলো বিশ্ব সঙ্গীত দিবস |

