নিউজ ডেস্ক : ভারতনাট্যম ইনস্টিটিউট মনজিষ্ঠা কলা কেন্দ্রের দ্বিতীয় বর্ষের মনজিষ্ঠা উৎসব ‘লায়া সূত্র ‘ দা পালস্ অফ ট্রাডিশন অনুষ্ঠিত হল ২৬ শে জুন কলকাতার জ্ঞান মঞ্চে |

মনজিষ্ঠা কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী রাজা দত্তর পরিচালনায় ভাবনায় আয়োজিত এই নৃত্যের সন্ধ্যায় সংস্থার ছাত্রছাত্রীদের সাথে শিল্পী রাজা দও ও অতিথির শিল্পী চৈতি ঘোষকে মঞ্চে নৃত্য পরিবেশনায় দেখতে পাওয়া গেল যা দর্শকদের অতীব প্রশংসা লাভ করে | এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী রাজিব ভট্টাচার্য , অলকানন্দা রায়, মোহনা আইয়র ,প্রিয়দর্শনী ঘোষ, রাজীব সাহা, চন্দ্রানী ঘোষ, মৌ চ্যাটার্জি সহ অন্যান্যরা |








