Home / বিনোদন / আসছে সমর ভট্টাচার্যের নতুন ছবি ‘ রিপোটার্স আইস ‘

আসছে সমর ভট্টাচার্যের নতুন ছবি ‘ রিপোটার্স আইস ‘

নিউজ ডেস্ক : ১২ ই জুলাই কলকাতার এ পি স্টুডিওতে হয়ে গেল নতুন বাংলা ছবি, রিপোর্টার্স আইস এর শুভ মোহরাত।পুজোর আগেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ফিল্ম ফেস্টিভ্যালে আসবে এই ছবি |

এমনটাই জানালেন এদিন শুভ মুহূর্তে এসে ছবির কাহিনী ,চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় থাকা পরিচালক সমর ভট্টাচার্য | এর সাথে তিনি এও জানান একজন সাংবাদিকের চোখ দিয়ে দেখা সমাজের বিবিধ ক্ষেত্রের প্রেক্ষাপটের এই ছবি যেখানে ক্যান্সার আক্রান্ত বাবার রোগের সাথে ও সমাজের সাথে লড়াইয়ে তার মেয়ের জীবন কাহিনী ফুটে উঠবে এই গল্পে | এই ছবিতে মুখ্য চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা হিমাদ্রী দাস , জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য কলা কুশলীদের | এই ছবির সংগীত পরিচালনায় থাকছেন সুব্রত চক্রবর্তী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *