Home / সোস্যাল / অন্তর প্রবেশ ধ্যান জ্ঞানেম 3.0

অন্তর প্রবেশ ধ্যান জ্ঞানেম 3.0

সন্দীপন মান্না : গ্লোবাল অর্গানাইজেশন পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিজ মুভমেন্ট PSSM এর বাংলা শাখা PSSM Bengal এর পক্ষ থেকে ও স্পিরিচুয়াল গ্রোথ ট্রাস্টের সহযোগীতায় দু দিন ব্যাপী ২৫ ও ২৬ শে জুলাই সল্টলেকের এক ব্যাংকুয়েটে অনুষ্ঠিত হল তাদের তৃতীয় তম বর্ষের অন্তর প্রবেশ ধ্যান জ্ঞানম 3 স্পিরিচুয়াল ও ওয়েলনেস সেশন |

PSSM এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় স্বর্গীয় পিতামহ সুভাষ পাত্রি জি সব ঘরে ধ্যান , শাকাহারী ভোজন , মেডিসিন মুক্ত জীবনের মার্গ দর্শন করেছেন | সেই আদর্শকে পাথেয় করে নানাবিধ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি ও সামাজিক বিবিধ ক্ষেত্রে নিঃ শুল্ক সেবা প্রদান করেছে স্পিরিচুয়াল গ্রোথ ট্রাস্ট | এদিন লাইভ মিউজিক মেডিটেশন, সোল হিলিং, উইসডম শেয়ারিং, ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে আধ্যাত্মিক সেশন চলে , দেশ – বিদেশ থেকে আগত গুরুদের পর্যবেক্ষণে। এই সেশনে ইউ এস এ থেকে পরি পাত্রি ভুবনেশ্বর থেকে রাধিকা মেহেরোটরা ,সারিকা শারাফ , শ্রেয়াংস ডাগা সহ অন্যান্য গুরু রা উপস্থিত ছিলেন । উক্ত কর্মসূচির আয়োজনে সংস্থার পক্ষ থেকে উদ্যোগী হন সংস্থার প্রেসিডেন্ট নির্মলা রুংটা , শিলা সারাফ, সোনিয়া সুরেখা অর্চনা গোয়েল , শ্বেতা সিকারিয়া, উষা বাজরিয়া , শ্রদ্ধা জেন সহ অন্যান্যরা | এই সেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা যোগদান করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *