সন্দীপন মান্না : ১৫ ই জুলাই কলকাতা বেঙ্গল ক্লাবে আনুষ্ঠানিকভাবে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সামারিটান্স রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এর পক্ষ থেকে সুসম্পন্ন হল তাদের ১৩ তম ইনস্টলেশন সেরিমনি। এদিন আগামী 2026 – 27 বর্ষে রোটারিয়ান রুবি রায় নবনিযুক্ত হলেন প্রেসিডেন্ট পদে |

বহু সময় ধরেই এই সংস্থা সামাজিক ,আর্থিক বিবিধ সহায়তায় সমাজের উন্নতি সাধনে কাজ করে চলেছে | এদিনও এ সংস্থার পক্ষ থেকে সামারিটান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লাইব্রেরী গঠনে বই প্রদান করা হয় | উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সংস্থার ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান তাপস ভট্টাচার্য, নমিনি গর্ভনর রোটারিয়ান বোতিন্দ্র মল্লিক , প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান অনিতা বাগচারিয়া, চেয়ার অফ পাবলিক ইমেজ এন্ড পাবলিক রিলেশন রোটারিয়ান গীতা সরকার, ইস্টলেশন চেয়ার রোটারিয়ান বৈজয়ন্তী বোস, ফাউন্ডার মোম্বার রোটারিয়ান শ্রাবণী মিত্র সহ অন্যান্যরা |










