সন্দীপন মান্না : বিজেপি উত্তর কলকাতা টিচার্স সেলের পক্ষ থেকে ও বিজেপি উত্তর কলকাতা টিচার্স সেলের কনভেনর শৈলেন্দ্র মিশ্রর আয়োজনে , তত্ত্বাবধানে ও পরিচালনায় শোভাবাজার এ ভি স্কুলের সভাঘরে ২৭ শে জুন বাংলায় নবনির্বাচিত বিজেপি সরকারের বিজেতা জনপ্রতিনিধিদের সম্মান জ্ঞাপনের সাথে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মান প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল |

উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিজেপির নেতৃত্বদের মধ্যে সম্মানিত হলেন রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী , বিধায়ক বিধায় ওঝা, বিধায়ক স্বাতেশ তিওয়ারি , বিজেপি নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তমঘ্ন ঘোষ , বিজেপি উত্তর কলকাতা জেলা ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিং , এ ভি স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন মুখার্জি সহ অন্যান্যরা | এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ কলকাতা বিজেপি টিচার্স সেলের কো কনভেনার দশরথকুমার দাস, সুনিল সিংহ ও অনিল দুবে সহ বহু শিক্ষক শিক্ষিকারা |








