নিউজ ডেস্ক : গ ১৪ই নভেম্বর ‘ধরভিলায়’ প্রকাশিত হলো সংশপ্তক শারদ সংখ্যা ১৪৩৩ (২০২৬)..বইটি সম্পাদনা করেছেন পিয়ালী ভট্টাচার্য্য ও শোভন ব্যানার্জ্জী। প্রচ্ছদ শিল্পী স্রোতস্বিনী ভট্টাচার্য্য। ব্যাক কভার সেজে উঠেছে বিভিন্ন শিল্পীর রং তুলিতে। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশন থেকে।২০২০ সালে যাত্রা শুরু করে পায়ে পায়ে অনেকটা পথ পেরিয়ে এসে আরো একটি শারদ সংখ্যার প্রকাশ। অনেক সদস্যদের লেখা এক মোড়কে এবং সেটা কোনরকম আর্থিক লেনদেন ছাড়াই.. এটাই ‘সংশপ্তক’..সাহিত্যকে ভালোবেসে নির্ভেজাল সাহিত্য চর্চাই সংশপ্তক-এর একমাত্র উদ্দেশ্য।
কাল এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কবি ও সাহিত্যিক। একটি আড়ম্বরহীন ঘরোয়া আয়োজনে সাহিত্যের আলোচনা ও শারদ সংখ্যার মোড়ক উন্মোচন সাক্ষী হয়ে রইলো নিপাট এক সাহিত্যে বাতাবরণের।
প্রকাশিত হল সংশপ্তক শারদ সংখ্যা









