Home / শিক্ষা / নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষা সংক্রান্ত বিবিধ বিষয়ে ডেপুটেশন প্রদান

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষা সংক্রান্ত বিবিধ বিষয়ে ডেপুটেশন প্রদান

সন্দীপন মান্না : ১০ ই সেপ্টাবর নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এ বি পি টি এ কলকাতা জেলা শাখার আহবানে টেট সমস্যার দ্রুত সমাধান ,বকেয়া মহার্ঘ্য ভাতা অবিলম্বে প্রদান সহ শিক্ষা ও পেশাগত বিভিন্ন সমস্যা ও তার শীঘ্রই সমাধানের দাবিতে এদিন অবস্থান সমাবেশ ও ডি আই প্রাইমারি ও ডি আই সেকেন্ডারিতে ডেপুটেশন প্রদানের এক প্রতিবাদ কর্মসূচি পালিত হল | এদিন শিক্ষা সংক্রান্ত বিবিধ সমস্যার সমাধান চেয়ে সোচ্চার হন সংগঠনের সদস্য শিক্ষক শিক্ষিকারা |

তাদের প্রধান দাবি চাকরিরত শিক্ষকদের টেট পরীক্ষা দিতে বাধ্য করা যাবে না | এদিন সংগঠনের সদস্যদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট কোয়েল বিশ্বাস , সেক্রেটারি ডঃ বিপ্লব তিলক , এবিপিটিএ সেক্রেটারী সোনালী চৌধুরী ,এছাড়াও উপস্থিত ছিলেন সমীর সরকার ,সমর প্রামাণিক, স্বপন বিশ্বাস , অরিন্দম ঝাঁ , পুলক মাইতি, মহুয়া রায় চৌধুরী ,শান্তনু সরকার, কার্তিক মাইতি সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *