রবীন্দ্র নজরুল – জন্মোৎসব পালন হিনা কৌসরের উদ্যোগে
সন্দীপন মান্না : পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপনে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্টের কর্নধার ইন্টারন্যাশনাল মডেল , অ্যাক্ট্রেস , মিসেস এশিয়া উইনার ও সোস্যাল অ্যাক্টিভিষ্ট হিনা কৌসারের উদ্যোগে ও আয়োজনে ২৩ শে মে সল্টলেকের EZCC ঐকতান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবিগুরু ও কাজী নজরুল ইসলামের রচনায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গানে , নাচে এক সাংস্কৃতিক সন্ধ্যা | এর সাথে এদিন পিঙ্ক রোজেস এনটারটেনমেন্টের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল মডেল হিনা কৌসরের সাথে অন্যান্য মডেলদের ছবিতে বাংলা নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চ হয় | বিগত কিছু সময় ধরেই পিংক রোজেস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে হিনা কৌসর ওমেন এমপাওয়ারমেন্টে আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া অথচ ট্যালেন্টেড ও যারা গ্ল্যামার জগতে আসতে চান সেই সব মহিলাদের জন্য গ্ল্যামার জগতে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন যাতে আগামী দিনে তারাও সমাজের বিশেষ ক্ষেত্রে নিজের জায়গা করে নিতে পারে ৷

উক্ত অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুপার মডেল মনপ্রীত সিং , সোস্যাল অ্যাক্টিভিষ্ট রিজিয়া সুলতানা মিদ্দা , নৃত্যশিল্পী দেবশ্রী রায় , ব্যবসায়ী ও সোস্যাল ওয়ার্কার রাজেন্দ্র সিং , সুস্মিতা মুখার্জী , জয়ন্ত দাসগুপ্ত , লাকি আলি , সহ অন্যান্যরা | সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী | হিনা কৌসরের এহেন অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা যাতে তারা পাশ্চাত্য সংস্কৃতির থেকে নিজেদের সভ্যতা সংস্কৃতিকে প্রাধান্য বেশি দেয় |


