সন্দীপন মান্না : বাঙ্গুর এ ব্লক ময়দানে ৯ ই আগস্ট বাঙ্গুর প্রতিরোধ বাহিনী ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো তাদের ৫৩ তম বর্ষের দুর্গা পুজোর খুঁটিপূজো অনুষ্ঠান ৷ এই ক্লাবের সেক্রেটারি অমিত রায়ের প্রচেষ্টায় ও ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই খুঁটি পূজার অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মৃগাঙ্ক ভট্টাচার্য, অতীন রায় , দমদম পার্ক যুবকবৃন্দের সম্পাদক রানা সেনগুপ্ত, দমদম পার্ক সার্বজনীনের সম্পাদক মলয় দে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি কনক দেবনাথ, বাবুয়া চ্যাটার্জী , দমদম পার্ক ভারতচক্রের সম্পাদক প্রতীক চৌধুরী সহ অন্যান্যরা ৷
অনুষ্ঠিত হল বাঙ্গুর প্রতিরোধ বাহিনী ক্লাবের দূর্গাপূজোর খুঁটি পূজো









