সন্দীপন মান্না : সংগীত জগতে আরো এক নক্ষত্র পতন | শাস্ত্রীয় সংগীতে পারদর্শী সঙ্গীতাচার্য পন্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গীত জীবনে শতবর্ষ পথ চলে গত জুলাই মাসে প্রয়াত হন | এদিন তাঁর শিষ্য , শিষ্যাদের আয়োজনে উত্তম মঞ্চে তার সান্নিধ্যে থাকা বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগমে সঙ্গীতাচার্য কে শ্রদ্ধা নিবেদনে অনুষ্ঠিত হল জন্ম শতবার্ষিকী আয়োজনে স্মরনানুষ্ঠান |

এদিনের অনুষ্ঠানে শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন এর সাথে তাঁর জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে পরিচালক মৃন্ময় নন্দীর পরিচালনায় ‘ চরৈবেতি চরৈবেতি ‘ এই ডকুমেন্টারি ছবি রিলিজ হয় | এদিনের অনুষ্ঠানে সঙ্গীতাচার্য অমিও রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পন্ডিত নীহার রঞ্জন বন্দ্যোপাধ্যায় , পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার , তবলা বাদক শিল্পী বিক্রম ঘোষ , পন্ডিত গোবিন্দ বসু, পন্ডিত অলক লাহিড়ী , বিদূষী মীনা ব্যানার্জি , বিদূষী মিতা নাগ, পন্ডিত সমর সাহা , বিদূষী রাজ্জশ্রী ঘোষ , সহ অন্যান্যরা |

এদিন তাঁর শিষ্যা নন্দিনী চক্রবর্তীর আহ্ববানে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহযোগী হন মেঘনা নন্দী , শুভ্রকান্তি চট্টোপাধ্যায় , চিরঞ্জিত মুখার্জি সহ অন্যান্যরা |










