নন্দনে ‘তুমি ও তুমি ‘ বাংলা ছবির স্পেশাল স্ক্রিনিং
সন্দীপন মান্না : বাংলায় আবারও সারা ফেললো বাংলা ছবি ‘তুমি ও তুমি ‘ | ডিজি ম্যাক্স ক্রিয়েশন প্রডাকশন আয়োজিত , শ্রী রতন ঝওয়ার ও স্মৃতি ঝাওয়ারের নিবেদনে ছবির গল্প ও পরিচালনায় থাকা পরিচালক ও অভিনেত্রী অরুনিমা দে এর পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবতী , অনুরাধা রায়, সোমনাথ শর্মা ও অন্যান্য কলাকুশলীদের অভিনয়ে ‘তুমি ও তুমি’ ছবির এদিন নন্দন থ্রি তে হল এই ছবির স্পেশাল স্ক্রিনিং | ইতিমধ্যেই এই ছবি দর্শকদের সাড়ায় বাংলা জুড়ে চতুর্থ সপ্তাহ চলছে |

এদিন নন্দনে স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন ছবির পরিচালক অরুনিমা দে , রতন ঝাওয়ার , স্মৃতি ঝাওয়ার , ডঃ অভিষেক সাহা , মিউজিক কম্পোজার অভিষেক বাসু , সুজিত সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের জীবন সম্পর্ক ও তাদের বিবিধ প্রতিবন্ধকতার সাথে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার কাহিনী রয়েছে এই ছবিতে যা বর্তমান সমাজের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক | আবারো দর্শকদের মন জয় করল’ তুমি ও তুমি’ এই বাংলা ছবি |











