দেবশ্রী মুখার্জী : ভারতনাট্যম ডান্স ইনস্টিটিউট মনজিষ্ঠা কলা কেন্দ্রের পক্ষ থেকে ও এর কর্ণধার ভারতনাট্যম শিল্পী রাজা দত্তের তত্ত্বাবধানে প্রয়াত নৃত্য গুরুজী পদ্মভূষণ সি , ভি চন্দ্রশেখরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল মনজিষ্ঠা উৎসব’নিবেদনম ‘ | উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীদের সাথে নৃত্য শিল্পী রাজা দত্ত নিজেও নৃত্য পরিবেশনা করেন | এর সাথে অতিথি নৃত্য শিল্পীদের মধ্যে নৃত্য পরিবেশনে গুরুজীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সম্রাট দত্ত, ডঃ মন্দাক্রান্তা রায় ও চৈতি ঘোষ |

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অনিতা মল্লিক, ওডিসি শিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায় , শিল্পী জয়া শীল , চেন্নাই থেকে কুচিপুরি নৃত্যশিল্পী শ্রীময়ী ভেমপট্টি , কথ্ক নৃত্যশিল্পী অসীম বন্ধু ভট্টাচার্য সহ অন্যান্যরা |অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিল্পী রাজা দত্তের এই প্রয়াসকে সাধুবাদ জানায় ও তার সাথে মনজিষ্ঠা ডান্স একাডেমীর ছোট থেকে বড় সব বয়সী ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশনার ভূয়সি প্রশংসাও করে জানান, নব প্রজন্ম যত বেশি করে এই ধরনের ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত হবে ততই ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি প্রসার লাভ করবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *