সন্দীপন মান্না : ১লা আগস্ট কলকাতার THE HHI তে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল মটিভেশন্যাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের লেখা বই ড্রিম বিগ উইন বিগ | লেখকের জীবনের স্বপ্ন থেকে তার সাফল্যের কথা যা অনেকক্ষেত্রে অন্যকে অনুপ্রাণিত করে ও তার সাথে তার সঞ্চালনা করা একটি টক শো জয়ের পথে সঙ্গে সুজয় মোটিভেশন্যাল টক শোয়ে অংশ নেওয়া কিছু ব্যক্তিত্বদের জীবন ও সাফল্যের কাহিনী যা অন্যদের অনুপ্রাণিত করে জীবনে এগিয়ে যেতে সেই সমস্ত কিছু ব্যক্তিত্বদের মতামত জীবন দর্শনের দিকটি তুলে ধরে সমাজে একটি ইতিবাচক দিক নির্নয় করা এই বইটি লঞ্চের অনুষ্ঠানে লেখক প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, বৈষ্ণা বিশ্বাস, ডঃ কুনাল সরকার, প্রাক্তন IPS প্রসূন ব্যানার্জি, রাহুল রায়, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় , ডঃ অমিতাভ চন্দ , ডঃ রূপক বরুয়া, রাহুল রায়, দেবাদিত্য চৌধুরী, ইমরান জাকী, রাজু খান্ডেল ওয়াল , পবন পাটোডিয়া, সহেলী মিত্র, নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা |










