নিউজ ডেস্ক : ২৭ শে মার্চ আলমবাজার মহাভারত বালক সংঘের উদ্যোগে বরানগর ৭ নং ওয়ার্ডের আমতলা থেকে শুরু হল রামনবমীর পূন্য তিথিতে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা |

আলমবাজার মহাভারত বালক সংঘের সাধারণ সম্পাদক অজয় গুপ্তার নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় হাজারো ভক্তবৃন্দের সাথে সাংসদ সৌগত রায় , বরানগরের টিএমসি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, কাউন্সিলর নিলু গুপ্তা ও অন্যান্যরা উপস্থিতি ছিলেন | দশম তম বর্ষে পদার্পণ করা এই শোভাযাত্রায় বহু মানুষ যোগদান করে |



