সন্দীপন মান্না : ১৫ ই জুন অনুষ্ঠিত হল কলকাতার বুকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে ও এর কর্ণধার অভিজিৎ গুপ্তর বিশেষ উদ্যোগে বঙ্গনারী সম্মান 2025 | এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তা সমাজসেবা হোক বা চলচ্চিত্র জগৎ বা কোন সরকারি আধিকারিক অথবা সাংস্কৃতির জগতের সাথে যুক্ত এরূপ ১৮ জন নারী যারা সমাজের অগ্রসরে ভূমিকা পালন করে তাদের বঙ্গনারী সম্মানে ভূষিত করা হল |

এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী অনামিকা সাহা , অভিনেত্রী চৈতি ঘোষাল ,সংগীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত , I জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্ট পাঞ্চালি হালদার , DSP – CID প্রনতি সাহা , নৃত্যশিল্পী মহুয়া কমদার , শিল্পী শাশ্বতী গুহ ঠাকুরতা , বিজয়লক্ষ্মী বর্মন ,রায়া ভট্টাচার্য, ইন্দ্রানী গাঙ্গুলী , মধুমিতা আচারিয়া সহ অন্যান্যরা | এদিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর সুজয় বিশ্বাস, নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য , বাবুতাই ঘোষ, রুদ্র সেন সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *