সন্দীপন মান্না : ২৪ শে মার্চ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে দখিণা বাতাস সারস্বত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর পক্ষ থেকে অভিনেতা ও বাচিক শিল্পী অরূপ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ও ভাবনায় টপ্পা আঙ্গিকে সংগীত শ্রুতি নাটক ও কাব্যনাট্টে অনুষ্ঠিত হলো কবি রবীন্দ্র নজরুল সুকান্ত স্মরণে এক সাংস্কৃতিক বাসন্তী সন্ধ্যা | এই অনুষ্ঠানে ছোট থেকে বড় অনেকেই অংশগ্রহণ করেন I

উক্ত অনুষ্ঠানে অতিথি শিল্পী রূপে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও আকাশ বানীর সংবাদ পাঠক সঞ্জয় দত্ত, দূরদর্শনের সংবাদ পাঠিকা ও বাচিক শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় , আবৃত্তি শিল্পী নরেশ নন্দী, অভিনেতা অরিজিৎ সেন, অভিনেতা সৌমিত্র তলাপাত্র সহ অন্যান্যরা | এদিন দখিনা বাতাসের পক্ষ থেকে অনুষ্ঠান যোগদান করেন শিল্পী অরূপ চট্টোপাধ্যায় ছাড়াও সুমিতা পাল, মধুমিতা কাব্য, সহ অন্যান্যরা |


