সন্দীপন মান্না : পূজো মানেই আনন্দ | আর সেই আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশু বা কোন সংস্থা বা অবসরপ্রাপ্ত প্রবীণ শিল্পীদের সহায়তায় কাজ করে চলা সামাজিক সংস্থা ‘যাদবপুর অঙ্গীকার’ এর পক্ষ তিন দিন ব্যাপী ১১ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত 588 ব্যাংকুয়েট পূর্ণদাস রোড গোলপার্কে শুরু হল জুয়েলারি, কসমেটিক, শাড়ি, ঘর সাজানোর সরঞ্জাম, হোমমেড ফুড থেকে আরও অনেক কিছু নিয়ে সেজে ওঠা প্রদর্শনী ‘এক্সিবিশন কাম সেল’ | ১১ই সেপ্টেম্বর এক্সিবিশনের শুভ সূচনায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলা বাদক শিল্পী পন্ডিত তন্ময় বোস, নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাট , বন্যা বোস, ঊর্মিলা ভৌমিক সহ সংস্থার অন্যান্য সদস্য, সদস্যারা | এদিন সংস্থার পক্ষ থেকে এক্সিবিশন প্রাঙ্গনে দুস্থ শিশুদের শিক্ষার প্রসারের কাজ করে চলা যাদবপুর অনুভব সংস্থা কে আর্থিক সহায়তা প্রদান করা হয় | মানুষের সেবায় কাজ করে চলা সংস্থা যাদবপুর অঙ্গীকারের প্রসারে যারা কাজ করে চলেছেন তাদের মধ্যে সংস্কার চেয়ারম্যান কল্যাণ সেন বরাট , প্রেসিডেন্ট ঊর্মিলা ভৌমিক , সেক্রেটারি সঞ্চিতা চট্টোপাধ্যায় , এছাড়াও সহযোগী হন মেঘনা নন্দী , প্রকৃতি বসু , জয়িতা নন্দী মজুমদার, গৌরব, তনয়, নীলাঞ্জনা মুখার্জি, রেশমী বসু সহ অন্যান্য সকল সদস্যবৃন্দরা |
সামাজিক দায়বদ্ধতায় ‘ যাদবপুর অঙ্গীকার’ এর পক্ষ থেকে আয়োজিত হল এক্সিবিশন কাম সেল









