দেবশ্রী মুখার্জী : ১১ ই ডিসেম্বর বাচিক অনুশীলন কেন্দ্র উচ্ছ্বাসের পক্ষ থেকে ও এর কর্ণধার আবৃত্তি শিল্পী স্বাতী পাল চৌধুরীর উদ্যোগে আধুনিক কবি শক্তি কুন্ডু ও কৃষ্ণা গুহ র কবিতার সংকলনে যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে অনুষ্ঠিত হলো কবিতার সন্ধ্যা। যেখানে বর্তমান পরিস্থিতির সামাজিক প্রেক্ষাপটের মূলভাবনার কবিতার সাথে প্রকৃতি, নারী ,শিশু মনের ভাবনা ইত্যাদি অনেক কিছুই বর্ণিত হয় বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে | এদিন ছোট থেকে বড় সংস্থার সদস্যরা মঞ্চে কবিতা পাঠ করেন |

এর সাথে অনুষ্ঠানে নতুন পালক যোগ হয় বিশেষ অতিথি রূপে উপস্থিত অভিনেতা, কবি, নাট্যকার ও গীতিকার সুব্রত নাথ মুখোপাধ্যায়ের উপস্থিতি | এ দিন তার আবৃত্তি দর্শকিদের যে মুগ্ধ করেছিল তা দর্শকদের করতালি থেকে বোঝা যায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *