Home / বিনোদন / চারুকন্ঠ নিবেদনে ‘ বর্ষা উৎসব ‘

চারুকন্ঠ নিবেদনে ‘ বর্ষা উৎসব ‘

সন্দীপন মান্না : কবিতা ও কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র চারুকণ্ঠের পক্ষ থেকে ও এর কর্ণধার কবি সাহিত্যিক সংগঠক কেশব রঞ্জন দের আয়োজনে ৩১ শে জুলাই বিপ্লবী লীলা রায় সভাঘরে পালিত হল বর্ষা উৎসব |

কবিতা শ্রুতিনাটক ,গানে ও সঞ্চালিকা মুখোমুখি এই বিশেষ এক প্রতিবেদনে অনুষ্ঠিত হলো এদিনের অনুষ্ঠান | বিশিষ্ট সাহিত্যিক কবিদের সাথে মঞ্চে কবিতা পাঠে দেখা গেল নতুন কবি ও শিল্পীদের | এদিন মঞ্চে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নৃপেন চক্রবর্তী, কবি নিবিড় সাহা , বাচিক শিল্পী অমৃতা ঘোষ, কবি সৌম্য মুখার্জী সহ অন্যান্যরা | এ দিনের অনুষ্ঠানে আবহ সংগীতে ছিলেন দেবব্রত মুখোপাধ্যায় | এদিন সঞ্চালিকা মুখোমুখিতে অংশ নেন কবি কেশব রঞ্জন দে , সঞ্চালিকা দিব্যমা রায় , নন্দিনী লাহা , রঞ্জনা কর্মকার , নিশা বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা |

|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *