সন্দীপন মান্না : অলক ফাউন্ডেশন বহু সময় ধরে অ্যাসিড সারভাইভার, বিশেষভাবে সক্ষম শিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের সহায়তার সাথে তাদের জীবনের মূল স্রোতে ফেরাতে কাজ করে চলেছে | ৩ রা অক্টোবর পুজোর আগে সকলের সাথে পূজোর আনন্দ ভাগ করে নিতে অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওএর কর্নধার আইনজীবী দেবযানী ঘোষের উদ্যোগে কিছু অ্যাসিড সারভাইবার দের নতুন বস্ত্র, খাদ্য সামগ্রী প্রদান ও তার সাথে ব্রহ্মপুর শেখ পাড়ার পিটার স্কুলের বাচ্চাদের পড়াশোনার সামগ্রী ,মশারি , হেলথ ড্রিংস ও বালি হাওড়ার মোহনভাটা আশা পাঠশালার বাচ্চাদের নতুনবস্ত্র প্রদান করা হয়। এদিন দেবযানি ঘোষ নিজের হাতেই উপহার সামগ্রী তুলে দেন সকলের হাতে | এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা গাঙ্গুলি , পিটার স্কুলের পক্ষ থেকে অরুণ দলুই , মালবিকা বসু , আশা পাঠশালার পক্ষ থেকে বিশ্বনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা |











