Home / রাজনীতি / সেবা সেতু অভিযান

সেবা সেতু অভিযান

সন্দীপন মান্না : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন পালনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মাস ব্যাপী রাজ্য জুড়ে চলছে সেবা সংকল্প অভিযান | এই সেবা সংকল্প অভিযান পালনে রাজ্য জুড়ে চলছে সরকারের বিবিধ প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতে সেবা শিবির | এই সেবার সংকল্প অভিযান পালনে বড় বাজারের জেন শেতাম্বর তেরাপন্থি বিদ্যালয় প্রাঙ্গনে ২ রা অক্টোবর থেকে ৪ ঠা অক্টোবর তিন দিন ব্যাপী কলকাতা কর্পোরেশনের ৪১ , ৪২ , ও ৪৫ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সরকারি প্রকল্প লাভের সুবিধার্থে অনুষ্ঠিত হচ্ছে সেবা সেতু অভিযান |

যেখানে আয়ম্মান কার্ড , ওল্ড এজ পেনশন , বিধবা ভাতা , স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা, সোলার প্যানেল লাগাতে সহায়তা , হ্যান্ডি ক্যাপড পেনশন , রেশনকার্ড ইত্যাদি বিবিধ প্রকল্পের পরিসেবা প্রদান করা হচ্ছে | ২রা অক্টোবর এই সেবা শিবিরের প্রথম দিনে সাধারণ মানুষকে সহায়তা করতে উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রাক্তন কাউন্সিলার সুনিতা ঝাওয়ার, বিজেপির রাজ্য কমিটি মেম্বার কৃষণ ঝাওয়ার , ওয়ার্ড নাম্বার ৪২ এর বিজেপি প্রেসিডেন্ট গৌরব খান্না, আকাশ মিশ্রা , রূপনারায়ণ দাস সহ অন্যান্য বিজেপি সদস্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *