সন্দীপন মান্না : বেশ কিছু সময় ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী বলে অত্যাচার করা হচ্ছে | ২০২৪ সালে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে বসবাসকারী খেটে খাওয়া বাঙালীদের উপর এক দিকে যেমন অত্যাচার চলছে তার সাথে সম্প্রতি উড়িষ্যার মালকানগিরি অঞ্চলে সেখানে 1958 সাল থেকে বাঙালি জাতির বসবাস সেই মালকানগিরি জেলার এম ভি ২৬ গ্রামে বাঙালীদের ঘরে আগুন লাগানো, নির্মম অত্যাচার ও বাঙালিদের উচ্ছেদ করার অপচেষ্টা চলছে এমনটাই জানিয়ে সেখানকার বিজেপি সরকারের তীব্র নিন্দায় ১৬ ই ডিসেম্বর জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে ধর্মতলা থেকে মিছিল করে উড়িষ্যায় বাঙালিদের সুরক্ষার দাবিতে কলকাতা লেলিন সরনীর উড়িষ্যার প্রশাসনিক দপ্তর উৎকল ভবনে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হল | তাদের দাবি করে, অবিলম্বে উড়িষ্যার বিভিন্ন জায়গায় বাঙ্গালীদের সুরক্ষিত করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ও এই ধরনের বিদ্বেষ মূলক আচরণের সমাপ্তি ঘটাতে হবে | এর সাথে এদিন সংগঠন থেকে এও জানানো হয় তাদের দাবি না মানা হলে বাঙালীদের ওপর অত্যাচার বন্ধ না হলে এর পর তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে | এই দিন স্মারকলিপি জমা দিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধব্রত দাস , সংগঠনের যুব সম্পাদিকা দেবারতি সরকার, সৈকত পাল, নিপা বিশ্বাস, মৌসুমী বসু , চন্দ্রা মন্ডল , হিমাদ্রি সহ অন্যান্য সহযোদ্ধারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *