সন্দীপন মান্না : ১ লা অক্টোবর কলকাতার আই টি সি রয়ালে MBSC এর আয়োজনে অনুষ্ঠিত হল MBSC মারোয়ারি কারোবাড়ী পঞ্চায়েত | ক্ষুদ্র থেকে বড় মারোয়ারি ব্যবসায়ীদের নিয়ে পথ চলা এই সংস্থার লক্ষ্য হল সমাজে সব ধরনের মারোয়াড়ী ব্যাবসায়ীদের এক ছাদের নিচে নিয়ে এসে তাদের ব্যবসার প্রসার ও প্রচার ঘটানো যাতে তাদের ব্যাবসায়িক উন্নতির সাথে সমাজের সার্বিক উন্নতি হয় | এই সংস্থা শুধু দেশের মধ্যেই নয় দেশের বাইরেও মারোয়ারি ব্যবসায়ীদের একত্রিত করার লক্ষ্যে এগিয়ে চলছে |

এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন MBSC এর ফাউন্ডার বন্দনা আগরওয়াল , এই সংস্থার সদস্য সুশীল কোঠারি, নবীন বিহানী , বিবেক কানোরিয়া, এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আর. আর আগারওয়াল, ডঃ মমতা বিনানী, বিবেক গুপ্তা , বিজয় কুমার জেন সহ অন্যান্যরা |










