Home / বিনোদন / অক্টোবরে কলকাতা ভাসবে ‘ দি কলকাতা ট্রাডিশন ফেস্টিভ্যাল 2026 ‘ এর সঙ্গীতের তালে

অক্টোবরে কলকাতা ভাসবে ‘ দি কলকাতা ট্রাডিশন ফেস্টিভ্যাল 2026 ‘ এর সঙ্গীতের তালে

দেবশ্রী মুখার্জী : হিন্দুস্তান আর্ট এন্ড মিউজিকের পক্ষ থেকে , ইটার্নাল সাউন্ডসের সহযোগীতায় ও বিশিষ্ট তবলাবাদক শিল্পী পন্ডিত প্রসেনজীৎ পোদ্দারের আয়োজনে ভারত সংস্কৃতি যাত্রার উদ্যোগ হিসেবে ভারতীয় শাস্ত্রীয় সংগীত , নৃত্য , বাদ্যযন্ত্র , লোকশিল্প , ইত্যাদি শিল্পধারা একই মঞ্চে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হতে চলেছে ২ রা অক্টোবর থেকে ৪ ঠা অক্টোবর পর্যন্ত সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে দি কলকাতা ট্রাডিশন ফেস্টিভাল ২০২৬ | বহু বিশিষ্ট শিল্পীরা এই মিউজিক ফেস্টিভ্যালে অংশ গ্রহন করবেন | ২৯ শে সেপ্টোবর কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল এই ফ্যাস্টিভ্যালের ব্যানার | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পন্ডিত তরুণ ভট্টাচার্য , পারকাসানিষ্ট পন্ডিত বিক্রম ঘোষ , জয়া শীল , পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার , নৃত্য শিল্পী মধুমিতা রায় , ইটার্নাল সাউন্ডের চেয়ারম্যান ময়াঙ্ক জালান , এই উৎসব কমিটির চেয়ারম্যান দীপক সরকার, গৌতম দে সহ অন্যান্যরা | যে সব কিংবদন্তী শিল্পীরা এই মিউজিক ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে পদ্মভূষণ বেগম পারভীন সুলতানা , পদ্মভূষণ পন্ডিত বিশ্ব মোহন ভাট , পদ্মশ্রী অনুপ জলোটা , পন্ডিত এল শঙ্কর , পদ্মশ্রী পন্ডিত তরুণ ভটাচার্য্য , পন্ডিত প্রসেনজীৎ পোদ্দার , পন্ডিত বিক্রম ঘোষ , জয়া শীল , লোপামুদ্রা মিত্র সহ বহু গুনী শিল্পীরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *