সন্দীপন মান্না : কবিতা ও কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র চারুকন্ঠের নিবেদনে ২২ শে শ্রাবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা নিবেদনে জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হলো কবির রচনায় , আবৃতি , গানে, শ্রুতি নাটকে , নাচে কবিকে শ্রদ্ধা অর্পনে ২২ শে শ্রাবন উদযাপন। চারুকণ্ঠের কর্ণধার কবি – শিশু সাহিত্যিক কেশব রঞ্জন দের ব্যাবস্থাপানায় আয়োজিত এই সংস্কৃতিক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃতিতে অংশ গ্রহণ করেন বিশিষ্ট আবৃতি শিল্পী অমৃতা ঘোষ ,শ্রুতি নাটকে অংশ নেন নাট্যকার অভিনেতা শুভাশীষ ঘোষ ঠাকুর , অভিনেত্রী আয়েত্রী ঘোষ ঠাকুর , যন্ত্র শিল্পে –দেবব্রত মুখোপাধ্যায় , অভিজিৎ সেনগুপ্ত , এছাড়া জয়িতা ভট্টাচাৰ্য , নৃত্যে মুদ্রা ডান্স একাডেমির ছাত্রীরা সহ অন্যান্য শিল্পীরা |









