Home / শিক্ষা / বিজেপি উত্তর কলকাতা টিচার্স সেলের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস

বিজেপি উত্তর কলকাতা টিচার্স সেলের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস

দেবশ্রী মুখার্জী : ৫ ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস | আর এই দিনটি পালিত হলো বিজেপি উত্তর কলকাতা টিচার সেলের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের সম্মান প্রদানের মধ্যে দিয়ে |

বিজেপি টিচার্স সেলের উত্তর কলকাতার কনভেনর শৈলেন্দ্র মিশ্রার আয়োজনে এদিনের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রীতেশ তিওয়ারি, বিজেপি উত্তর কলকাতা জেলার ভাইস প্রেসিডেন্ট যশোবন্ত সিং , শৈলেন্দ্র মিশ্র সহ অন্যান্যরা | এদিন মঞ্চ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সম্মানিত হলেন তাদের মধ্যে প্রাক্তন হেডমাস্টার গৌরী শংকর দাস, প্রাক্তন হেড মাস্টার উদয় ব্যানার্জি, প্রফেসর সহেলী দে সহ অন্যান্যরা | এদিনের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বরা পঠন পাঠনের বিভিন্ন দিকের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আরো মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার দ্রুত অগ্রগতি কি ভাবে সম্ভব সে বিষয়ে আলোচনা করেন | এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিল দুবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *