সন্দীপন মান্না : ৪ঠা সেপ্টেম্বর কলকাতার নলীণী গুহ সভাঘরে দ্য ক্রিয়েশনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লেখিকা চন্দ্রাবলী মুখোপাধ্যায়ের নিজ জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও জীবন যুদ্ধ ফেলে আসা কিছু সময়ের ভাবনায় আত্মকথা অবলম্বনে কাব্যনাট্য ‘ কল্লোলিনী কেমন আছে জানো ? ‘ এদিনের এই বই প্রকাশ অনুষ্ঠানে বহু বিশিষ্ট কবিরা উপস্থিত থেকে তার এই বইয়ের লেখনি ভাবধারার বিশ্লেষণের সাথে ভূয়সী প্রশংসা করেন ও লেখিকার লেখা কবিতাও পাঠ করেন |

এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন লেখিকা চন্দ্রাবলী মুখোপাধ্যায় সহ নৃপেন চক্রবর্তী, কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, কেতকী প্রসাদ রায় , সাতকর্ণী ঘোষ , কেশব রঞ্জন দে সহ অন্যান্যরা | এদিন সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবি সৌমিত বসু |











