সন্দীপন মান্না : ৯ ই আগস্ট বাঙুরের কলকাকলি সাংস্কৃতিক মুক্ত মঞ্চে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র দি মেলোডি গ্রুমিং সেন্টার কলকাতা ও সাউন্ড ভাইব্রেশন মিউজিক একাডেমীর যৌথ উদ্যোগে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা নিবেদনে অনুষ্ঠিত হল তাঁরই গানে এক মনোরম সঙ্গীত সন্ধ্যা |

দি মেলোডি গ্রুমিং সেন্টারের কর্নধার টোটোন মৈত্র , শ্রাবণী মজুমদার মৈত্র ও সাউন্ড ভাইব্রেশন মিউজিক অ্যাকাডেমির কর্নধার অমিত শাহ ও শিল্পী আভিজিৎ দত্তের পরিচালনায় আয়োজিত সংস্থার ছাত্র ছাত্রীদের সাথে অন্যান্য আমন্ত্রিত অতিথি শিল্পীরাও এদিন সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন ৷

এই দিনের অনুষ্ঠানে অতিথি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লব ঘোষ, বম্বের শিল্পী অভি দত্ত , গৌতম জেন, অরুণ সেন , কলকাতা পুলিশের ইন্সপেক্টর শিল্পী প্রসেনজীৎ চক্রবর্তী সহ অন্যান্যরা ৷











