Home / সোস্যাল / এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ

এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ

দেবশ্ৰী মুখার্জী : পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পালিত হল ৩রা আগস্ট থেকে ৯ই অগাস্ট পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ ৷ এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ও বিবিধ কর্মসূচিতে পালিত হয় রোড সেফটি উইক ৷ ৯ ই আগস্ট আনুষ্ঠানিকভাবে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে থাকা সার্কেল ক্লাবের সভাঘরে ট্রাফিক ইন্সপেক্টর এয়ারপোর্ট শ্রী সঞ্জয় কুমারের আয়োজনে ও এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিকদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো উক্ত পথ নিরাপত্তা সপ্তাহের ক্লোজিং সেরেমনি ৷

যেখানে ট্রাফিক আইনের মান্যতার সাথে তা মেনে চলার পরামর্শ ও বিভিন্ন দুর্ঘটনা এড়ানোর বিষয় গাড়ি চালক, বাইক চালক ও অনলাইন সার্ভিসে যারা বাইক আরোহী তাদের ট্রাফিক আইন পালন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রদানে সেমিনার অনুষ্ঠিত হয় যাতে সার্বিকভাবে ট্রাফিক আইন বিষযে সচেতনতা বৃদ্ধি পায় ৷ এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মরত পুলিশ আধিকারিকদের বর্ষার উপযোগী ছাতা , রেনকোট , জুতো প্রদান করা হয় ও অন্যান্যদের হেলমট দেওয়া হয় ৷ এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন Ips CP বিধান নগর শ্রী রাঠোর অমিত কুমার , DcP ট্রাফিক বিধাননগর IPS শ্রী মীত কুমার , ACP ট্রাফিক ওয়ান বিধাননগর শ্রী নন্দ দুলাল ঘোষ , AcP ট্রাফিক টু বিধান নগর শ্রী জয়ন্ত দাস সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *