Home / বিনোদন / বাংলা সংস্কৃতির প্রসারে সচেষ্ট ‘ উপলব্ধি কথা ‘

বাংলা সংস্কৃতির প্রসারে সচেষ্ট ‘ উপলব্ধি কথা ‘

বাংলা সংস্কৃতির প্রসারে সচেষ্ট ‘ উপলব্ধি কথা ‘

নিউজ ডেস্ক : লিটল ম্যাগাজিন উপলব্ধিকথার ৪৬ তম বর্ষপূর্তিতে ১৪ ই জুলাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে বাংলা সাহিত্য, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আবৃতি, শ্রুতি নাটক, দলগত সংগীত, কবিতা পাঠ ইত্যাদির মধ্য দিয়ে পালিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা |

উপলব্ধি কথার কর্ণধার কেশব রঞ্জন দে এর উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যার উদ্বোধন করেন কবি সৌমিত বসু , কবি আবুল হাসনাৎ ও কবি অমিত গোস্বামী | এর সাথে এদিন মঞ্চে আবৃত্তি পরিবেশনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী অমৃতা ঘোষ ও অন্যান্যরা | এদিন মঞ্চে বন্দেমাতরমের ১৫০ বছরে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *