দেবশ্রী মুখার্জী : সামনে বাঙালীর দূর্গাপূজো | আর তারই প্রাক্কালে সামাজিক সংস্থা ‘আমরা শ্রীমতি’ এর পক্ষ থেকে শুরু হল ৯ ই জুলাই থেকে ১২ই জুলাই চার দিনব্যাপী দেবদূত ব্যাংকুয়েটে এক্সিবিশন কাম সেল ‘আগমনী হাট’ |

৯ই জুলাই পদ্মশ্রী অভিনেত্রী, শিল্পী মমতা শঙ্কর এই এক্স্রিবিশনের শুভ সূচনা করেন | বাংলার হস্তশিল্প, তাঁত , বিভিন্ন হ্যান্ডমেড প্রোডাক্ট, ঘর সাজানোর সরঞ্জাম সবকিছুই রয়েছে এই এক্সিবিশনে। বিবিধ সমাজসেবা মূলক কাজ করে আসা আমরা শ্রীমতি সংস্থার এই এক্সিবিশনের লক্ষ্য হল নারীদের স্বনির্ভর করে প্ল্যাটফর্ম প্রদান করা |

এদিনের এক্সিবিশনের উদ্বোধনে শিল্পী মমতা শঙ্কর , সোস্যাল এক্টিভিষ্ট কেয়া ঘোষ , ছাড়াও সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই এক্সিবিশনের প্রধান উদ্যোক্তা কাজল রায়, শাশ্বতী দে, সঞ্চিতা রায় , রত্না রায়, সুস্মিতা ধর সহ অন্যান্যরা |







