দেবশ্রী মুখার্জী : ৮ই জুলাই জোড়াসাঁকোর রহীন্দ্র মঞ্চে অখিল ভারতী স্বর্ণকার বিকাশ পরিষদ ও লঘু উদ্যোগ ভারতী যৌথ উদ্যোগে MSME সচেতনতা বৃদ্ধি ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যবসার রপ্তানির প্রসারে বিবিধ সরকারি ও কেন্দ্রীয় সরকারি সহায়তা , ব্যাবসায় Al প্রযুক্তি ব্যাবহারের সাথে ব্যবসায় যুব সমাজকে উদ্ভুত করতে সরকারি আধিকারিকদের সহায়তায় সেমিনারের আয়োজন করা হয় |
দেখুন ভিডিও 👇

এই সেমিনারে যারা যোগদান করে তাদেরকে শংসাপত্র প্রদান করা হয় | এদিনের সেমিনারে স্বর্ণকার ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী কারিগররা ছাড়াও অন্যান্য ক্ষেত্র থেকেও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে | এই ধরনের সেমিনারের আয়োজনের লক্ষ্য হল ক্ষুদ্র ,ক্ষুদ্রতম ও মাঝারি ব্যবসা গুলির উন্নতি সাধন করা | স উক্ত কর্মসূচীতে বিশিষ্ট্য ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, CWBTA এর প্রেসিডেন্ট সুশীল পোদ্দার, ডেপুটি কমিশনার স্টেট GST রজত শুভ্র পাল , MSME DFO কলকাতা প্রদীপ দাস, মিনিস্ট্রি অফ MSME Govt of India ভি বিশ্বনাথন আচারি , NSIC জোনাল ম্যানেজার অনুপম গাইন , সোশ্যাল অ্যাক্টিভিষ্ট রিঙ্কু ঘোষ সহ অন্যান্যরা | এদিনের অনুষ্ঠানের আয়োজনে বিশেষভাবে সহায়ক হন রঞ্জিত রায় , শ্রবণ কুমার সোনি , প্রকাশ কুলথিয়া , রাজেশ সোনি , সরোজ কুমার সাহু , K. Kসেকসরিয়া , রমেশ কুমার , শোভা সরিয়া ও অন্যান্যরা |







