নিউজ ডেস্ক : কলকাতা কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে ১২ ই জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি একতা সংঘের পক্ষ থেকে মানব সেবায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির |

এদিন উদ্যোক্তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী | ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী একতা সঙ্ঘের সভাপতি দীপক রায়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে ও রক্তদাতাদের মঞ্চে উত্তরীয় পরিয়ে ও সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হয় | এদিনের অনুষ্ঠানে অন্যান্য নেতৃত্বদের মাধ্য উপস্থিত ছিলেন নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট বিজেপি ভাইস প্রেসিডেন্ট প্রমোদ সিং, সুবোধ দাস, যশবন্ত সিং, ডঃ স্বরোজ ঘোষাল , অ্যাডভোকেট দীপক শর্মা রাজরিয়া সহ অন্যান্যরা | উক্ত অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সহযোগী হন সংস্থার সহ-সভাপতি মনীষ ঝা , অরুণ প্রসাদ সহ অন্যান্য সদস্যরা |










