মানবসেবায় বর্ষশেষে বর্ষবরণ

মানবসেবায় বর্ষশেষে বর্ষবরণ

দেবশ্রী মুখার্জী : নাগরদোলা মেলা ব্যবসায়ী সামাজিক সংস্থা অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩০ শে ডিসেম্বর বর্ষশেষে বর্ষবরণ উদযাপিত হল কলেজ স্কোয়ার এলাকার প্রান্তিক মানুষের হাতে কেক ও কম্বল উপহার স্বরূপ তুলে দেওয়ার এক সামাজিক কর্মসূচীর মধ্যে দিয়ে | এদিন ছোট থেকে বৃদ্ধ প্রায় ১০০০ জনকে এই উপহার দেওয়া হয় |

অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কেক ও কম্বল প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তা, রামকৃষ্ণ মঠ বাগবাজার শ্রী শ্রী ধর্মারূপানন্দ জী মহারাজ সহ সংস্থার সভাপতি মোহন সরকার , কোষাধক্ষ শ্যামাপ্রসাদ হালদার, বাপ্পা সরকার, তপন দাশগুপ্ত ,সুমন সরকার , দ্বিপান্বীতা দে , রাজা ঘোষ , মনজিৎ দে বিশ্বাস, শ্যামল ঘোষাল সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )