
জনজাগরণ অভিযান মঞ্চের সামাজিক উদ্যোগ
দেবশ্রী মুখার্জী : ১৬ ই নভেম্বর জনজাগরণ অভিযান মঞ্চ থেকে উক্ত সংস্থার প্রেসিডেন্ট ও চিফ অর্গানাইজার সমাজসেবী ললিত আগরওয়ালের উদ্যোগে শীতের শুরুতেই আলম বাজারের মোড়ে মানবসেবায় দুস্থদের পরিষেবা দিতে কম্বল বিতরণ করা হলো |

এই দিন প্রায় ৩০০ এরও বেশি মানুষকে কম্বল বিতরণ করা হয় | উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সঞ্জয় বকসি , বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু , কাউন্সিলার নিলু গুপ্তা , সমাজসেবী অজয় গুপ্তা , নর্থ কলকাতা প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগারওয়াল ,সন্ত সিং , গৌর পাত্র , আকাশ পান্ডে সহ অন্যান্যরা |


CATEGORIES সোস্যাল

