
নারী নির্যাতনের সচেতনতায় অলক ফাউন্ডেশন
সন্দীপন মান্না : ২৬ শে জুলাই কলকাতার রোটারি সদনে অলক ফাউন্ডেশনের কর্ণধার ও রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের প্রেসিডেন্ট আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে সমাজে নারী নির্যাতনের বিভিন্ন দিক পরিলক্ষিত করতে অনুষ্ঠিত হল ভায়োলেন্স এগেন্স্ট ওমেন এই বিষয়ে এক প্যানেল ডিসকাশন | যেখানে সমাজের উচ্চবিত শ্রেণীর থেকে নিম্নবিত্ত শ্রেণীর মহিলাদের ওপর বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা নারীর দ্বারা নারীর শোষণ , কর্মক্ষেত্রে নারী নির্যাতন , যৌন হেনস্থা , ডাওরি ভায়োলেন্স বিবিধ ক্ষেত্রে নারীদের শারীরিক ,মানসিক ও সেক্সচুয়াল অ্যাবিউস ইত্যাদি বিষয়ে সমাজ সচেতনতায় অনুষ্ঠিত হল এই আলোচনা সভা | সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করে চলা অলক ফাউন্ডেশন ও সুন্দরবন অঞ্চলে পীড়িত সামাজিক ভাবে পিছিয়ে পড়া শ্রেনীর সহায়তায় এগিয়ে যাওয়া রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের এহেন অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো নারী সুরক্ষার বিষয়টিকে সমাজের সামনে তুলে ধরা | উক্ত অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন আইনজীবী দেবযানী ঘোষ ছাড়াও আইনজীবী সুবীর চ্যাটার্জি, রুপা মজুমদার, অ্যাডভোকেট সুতপা দত্ত, অ্যাডভোকেট শুভ্রজ্যোতি ভৌমিক , পারিজাত ভট্টাচার্য, অভিক চ্যাটার্জি, তাপস সদ্দার সহ অন্যান্যরা |


