শ্রী মৎ স্বামী শিবানন্দ বাবার স্মরণ সভা অনুষ্ঠিত হল দক্ষিণেশ্বর আদ্যাপিঠে

শ্রী মৎ স্বামী শিবানন্দ বাবার স্মরণ সভা অনুষ্ঠিত হল দক্ষিণেশ্বর আদ্যাপিঠে

সন্দীপন মান্না : বর্তমানে পৃথিবীর মধ্যে সর্বাধিক বেশি বয়সের নীরোগ, নিষ্কাম , কর্মযোগ ও ভক্তি মার্গের পথিক ১২৯ বছরের শিবানন্দ বাবা সম্প্রতি ২০২৫ এর ৩ রা মে মহাসমাধিস্থ হন | ইনি জীবদ্দশায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হন যোগ সাধনার বিশেষ অবদানের জন্য | তার জীবন ছিল সাধারণ জীবনযাত্রা, বিনামূল্যে বহু মানুষের দুরারোগ্য ব্যাধির নিরাময় ,কোন প্রকার অর্থ গ্রহণ না করা ,মানব সেবায় ব্রতি হয়ে মানব জীবনকে সঠিক মার্গ দর্শন ইত্যাদি | তাঁর জীবনের আদর্শকে মান্যতা দিয়ে সমাধিস্থ শ্রী শিবানন্দা বাবার রয়েছেন বহু ভক্তবৃন্দ | ২৯ শে জুন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে শিবানন্দ পরিবার কলকাতার পক্ষ থেকে শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবাকে স্মরণে সাধু সম্মেলন, ভজন- কীর্তন, প্রায় ২০০০ এর বেশি নারায়ণ সেবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হলো |

উক্ত অনুষ্ঠানে স্বামী শিবানন্দ বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী মুরাল ভাই , ক্ষনা মা , স্বামী সারদাত্মা নন্দ ,অপানন্দ প্রাণা মাতাজী , স্বামী অচ্যুতানন্দ , গৌরববন্ধু ব্রহ্মচারী, সহ অন্যান্যরা | উক্ত অনুষ্ঠানের সংস্থার পক্ষ থেকে ভজন পরিবেশন করেন সাথী বিশ্বাস ঘোষ , সঞ্চালনায় ছিলেন অসীম পাইন , এছাড়াও বিনয় পাত্র, শুশানিতা সাহা , অরূপ সাহা , শর্মিষ্ঠা মল্লিক , শান্তা বোস ,সুব্রত ঘোষ , পুরুষোত্তম ভট্টাচার্য, এন.সি বিশ্বাস , শম্পা নায়েক সহ অন্যান্য সকল ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )