রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মের প্রচারে অশোক ব্যানার্জী ফাউন্ডেশন

রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মের প্রচারে অশোক ব্যানার্জী ফাউন্ডেশন

দেবশ্রী মুখার্জী : অশোক ব্যানার্জি ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার বহু সময় ধরে বিবিধ সমাজসেবা মূলক কর্মসূচিতে কাজ করে চলেছে | ২৭ শে জুলাই রথের দিনের পূর্ণ লগ্নে বাবুঘাটের গঙ্গা আরতি ঘাটে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে ও এর কর্ণধার আইনজীবী মিতা ব্যানার্জির বিশেষ উদ্যোগে ও আইনজীবী বরুন কুমার রায়ের তত্ত্বাবধানে হিন্দু সনাতনী ধর্মের প্রচারে ও প্রসারের মা গঙ্গার পুজোর সাথে ভক্তদের মধ্যে ২০২১টি প্রদীপ ১১১১ টি তুলসী গাছ ,১১১১ টি গীতা, ১০১টি চেয়ার দান ও প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন |

এই দিন পুজো দেখতে উপস্থিত ছিলেন সংস্কৃত কলেজের চ্যান্সেলার রাজকুমার কোঠারি সহ হাজারো ভক্তবৃন্দরা |এদিন অনুষ্ঠান থেকে মিতা ব্যানার্জি জানান নতুন প্রজন্মকে নিজেদের ধর্মের গুরুত্ব এবং তার প্রসিদ্ধতা জানানোর উদ্দেশ্যেই তার এই প্রয়াস |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )