সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এল তৃণমূলের দক্ষিণ দমদম পৌরসভার 22 নং ওয়ার্ড

সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এল তৃণমূলের দক্ষিণ দমদম পৌরসভার 22 নং ওয়ার্ড

সন্দীপন মান্না : রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তের প্রয়োজনীয়তায় উক্ত বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে একমাস ব্যাপী রক্ত দান অভিযান | ১১ ই জুন যার নবমতম রক্তদান অভিযান অনুষ্ঠিত হলো দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অস্মি পোদ্দারের ব্যবস্থাপনায় ও দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত পোদ্দার ও প্রাক্তন কাউন্সিলর সঞ্চয়িতা পোদ্দারের সহযোগিতায় | এদিন প্রায় ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে | এর সাথে ছিল এলকাবাসীর উদ্দেশ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন ও কাউন্সিলার অস্মি পোদ্দারের প্রচেষ্টায় পৌরসভার অন্তর্গত যেসব কর্মীরা ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করে চলছে এদিন সেই সমস্ত কর্মীদের মঞ্চে উত্তোরিয় পরিয়ে ও গ্লুকোজ দিয়ে সম্মানিত করা হয় | উক্ত অনুষ্ঠানে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী , দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধানা কস্তুরী চৌধুরী , প্রাক্তন পৌর প্রধানা অঞ্জনা রক্ষীত , কাউন্সিলার কমল মন্ডল , কাউন্সিলার সম্রাট বড়ুয়া , যুব নেতা বিকি সাহা, সমাজসেবী অমিও রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )