Home / জ্যোতিষ / শ্যামা সম্মান ২০২৬ সেরা পূজো

শ্যামা সম্মান ২০২৬ সেরা পূজো

নিউজ ডেস্ক : রাজ্যে পালিত হল ধুম ধাম করেই আলোর উৎসব।

তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত ও মিডিয়া পার্টনার ২৪x৭ NEWS Bengal এর সহযোগিতায় শ্যামা সম্মান ২০২৬ এ সেরা থিম সম্মান ভূষিত হল –কলেজ স্ট্রীট রামকান্ত মিস্ত্রি লেনের রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ অধিবাসী বৃন্দের ১৩৫ তম বর্ষের শ্যামা পুজো।।। এবছর তাঁদের থিমে প্রাধান্য পায় ১০০ বর্ষের উত্তম।। মন্ডপ সেজে ওঠে মহানায়ক উত্তম কুমার বিভিন্ন ছবির ছায়া ছবির মুহূর্তের ছবিতে।

তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান ২০২৬ সেরা মণ্ডপ শিরোপা জিতে নিল দম দমের আমবাগান ইয়ুথ আসিওসিয়েশন পুজো। তাঁদের থিম ছিল সত্তা। মুখোশ দিয়ে সেজে ওঠে এই মণ্ডপ।।

শ্যাম সম্মান ২০২৬ সেরা সাবেকী সম্মানে ভূষিত হল শ্রী শ্রী বড় বাজার সার্বজণিক কালী পুজো আয়োজক -মিলন সংঘ কালাকার স্ট্রীট |

শ্যামা সম্মান ২০২৬ সেরা পরিবেশ সম্মান ভূষিত হল গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের পুজো।।


শ্যামা সম্মান ২০২৬ এ সেরা বরানগর পূজোর সম্মান পেল আলম বাজার মহাভারত বালক সংঘের পূজো | এবারে তাদের থিম ছিল কাল ভৈরব |

শ্যামা সম্মান ২০২৬ এ সেরা বাগুইহাটির সেরা পূজোর সম্মান পেল বাগুইহাটি বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের পূজো | এবারে তাদের থিম ছিল দহনকাল |

শ্যামা সম্মান ২০২৬ এ সেরা প্রতিমা সম্মানে ভূষিত ভবানীপুর বেনীনন্দন স্ট্রীটের নীতি সংঘের শ্যামা পূজো |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *