নিউজ ডেস্ক : শহরের বৃহত্তম ব্যবসায়িক নেটওয়ার্কিং ও উৎকর্ষের উদযাপনে প্রধান আকর্ষণ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি; টাইটেল স্পনসর কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্ক
১৪ নভেম্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত: অম্বুজা নেওটিয়া হেলথকেয়ার ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, অম্বুজা নেওটিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (ICC) সভাপতি শ্রী পার্থিব নেওটিয়া বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল (BNI) কলকাতার বার্ষিক অনুষ্ঠান “Name, Fame & Glory”-এ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি হয় শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৫:৩০ থেকে, ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট, নিউ টাউন, কলকাতায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ জন BNI সদস্য ও ব্যবসায়ী নেতৃত্ব এতে যোগ দেন |কলকাতার বৃহত্তম সংগঠিত ব্যবসায়ী সম্প্রদায়ের উদযাপনে
BNI বিশ্বের শীর্ষস্থানীয় বিজনেস রেফারেল সংস্থা, যার বিশ্বজুড়ে ৩.৮০ লক্ষেরও বেশি, ভারতে ৭৮,০০০-এরও বেশি এবং কলকাতায় ২,০০০-এরও বেশি সদস্য রয়েছেন। এর সদস্যরা আস্থার সম্পর্ক গড়ে তুলতে এবং একে অপরকে যোগ্য ব্যবসায়িক রেফারেল দিতে প্রতি সপ্তাহে সুসংগঠিত চ্যাপ্টারে মিলিত হন।

Name, Fame & Glory-র মূল আকর্ষণ বার্ষিক পুরস্কার, যা গত এক বছরে অসামান্য কৃতিত্ব ও অবদান রাখা সদস্য ও চ্যাপ্টারগুলিকে সম্মানিত করে। এই পুরস্কারগুলি সাফল্য, অঙ্গীকার, নেতৃত্ব ও দলগত কাজের মনোভাবকে স্বীকৃতি দেয়, যে দর্শনের উপর BNI প্রতিষ্ঠিত।সন্ধ্যায় উপস্থিত ছিলেন BNI-এর শীর্ষ নেতৃত্ব, যাঁদের মধ্যে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী বিমল সামাল, শ্রী রাহুল মোহতা ও শ্রী রাহুল আগরওয়াল এবং শ্রী রাজেশ আগরওয়াল, AAD, ইভেন্টস। সঙ্গে থাকবেন কলকাতার ব্যবসায়ী মহলের বিশিষ্ট সদস্যরা |









