দেবশ্রী মুখার্জী : ভারতীয় ভাষা পরিষদ ও খোলামনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ধর্মীয় সাহিত্যের কতটা প্রভাব সমাজে এই বিষয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগমনী। খোলামনের কর্ণধার প্রেসিডেন্ট শ্যামল বিশ্বাসের ব্যবস্থাপনায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা সেমিনারে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন | এদিনের সেমিনারে বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে ধর্ম ও ধর্মের ব্যাখ্যার বিভিন্ন দিক উঠে আসে |

বক্তারা বক্তব্য রাখতে জানান ধর্ম বাঁচায় মানবিকতা ও মানবিকতা বাঁচায় সমাজ | যা সমাজের উন্নতিতে নিহিত হয় তাতে থাকে নীতি যা সমাজকে গঠন করে | আর যা আত্ম উন্নতিতে মগ্ন হয় তাতে থাকে দুর্নীতি | তাই ধর্মে কর্মফলের বিষয়টিও রয়েছে | এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশিষ্ট শিল্পীরা অংশ গ্রহন করেন | অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ভাষা পরিষদের সভাপতি ডঃ শম্ভুনাথ, পরিষদের কার্যকরী সমিতির সদস্য শ্রী আশিস ঝুনঝুনওয়ালা, পরিষদের অর্থসচিব ঘনশ্যাম শুগলা ও ঐ প্রতিষ্ঠানের সম্পাদিকা শ্রীমতী বিমলা পোদ্দার, কলকাতার প্রাক্তন শেরিফ ডঃ দুলাল বোস, কবি এবং অভিনেতা প্রসূন ব্যানার্জি, শিক্ষাবিদ শ্রীমতী সুতপা দত্ত দাশগুপ্ত, সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী শিক্ষারত্ন শ্রী অমল নায়েক,অগ্নিভ বন্দ্যোপাধ্যায়,সতীনাথ মুখোপাধ্যায় এবং সাংবাদিক সাহিত্যিক শ্রীমতী কঙ্কাবতী দত্ত।এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমতী পর্ণালী ব্যানার্জি।সমাজ জীবনে ধর্মীয় সাহিত্যের প্রভাব বিষয়ে মূল বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট বক্তা শ্রী তরুণ গোস্বামী।একই বিষয়ে আলোচনা চক্রে অংশ নেন প্রখ্যাত নৃত্যশিল্পী সমাজসেবী অলকানন্দা রায়, অধ্যাপিকা সাহিত্যিক ডঃ শ্রীমতী বিনতা রায়চৌধুরী, কলকাতা দূরদর্শনের প্রাক্তন সহ স্টেশন অধিকর্তা শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য এবং কবি সাহিত্যিক সুপ্রিয় ঘোষাল। শ্রী দেবাশিস বসু ও শ্রীমতী অনন্যা দত্ত চৌধুরী আলোচনা সভা পরিচালনা করেন।










