Home / রাজনীতি / বিদ্যুৎ মিটার রিডিং কর্মীরা ডেপুটেশন দিল

বিদ্যুৎ মিটার রিডিং কর্মীরা ডেপুটেশন দিল

সন্দীপন মান্না : স্পট বিল মিটার রিডার ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ১৫ ই সেপ্টেম্বর সল্টলেক বিদ্যুৎ ভবনে ডেপুটেশন প্রদানে এক বিশেষ কর্মসূচি পালিত হল |

দেখুন বিস্তারিত 👇

রাজ্যজুড়ে কিছু জায়গায় স্মার্ট মিটার বসার ফলে অনেকেরই হয়েছে কর্মহারা ইতিমধ্যে | এছাড়াও দীর্ঘ বহু বছর ধরে মিটার রিডার স্টাফরা কর্মরত থাকলেও পার্মানেন্ট স্টাফ এখনো হয় নি | এছাড়াও অন্যান্য রাজ্যের সাথে বেতনে অসমতা ইত্যাদি বিবিধ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এদিন ডেপুটেশন জমা করা হয় বিদ্যুৎ দপ্তরে | এদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট চিন্ময় হাজরা ও সেক্রেটারি হিমাদ্রি পাল জানান সরকারের কাছে ডেপুটেশন দেওয়ায় সরকার আশ্বাস দিয়েছে তাদের দাবির বিবিধ বিষয় গুলি খতিয়ে দেখে সরকার তার সমাধানে সচেষ্ট হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *