Home / সোস্যাল / ২১ কেজি প্যারার হরিলুটে কালীঘাটে পূজো অখন্ড সনাতনী সংঘের

২১ কেজি প্যারার হরিলুটে কালীঘাটে পূজো অখন্ড সনাতনী সংঘের

নিউজ ডেস্ক : বঙ্গে এবার হিন্দুদের সরকার এমনটাই বিশ্বাসে ২৫ শে জুন অখন্ড সনাতনী সংঘের পক্ষ থেকে পূজো দেওয়া হল কালীঘাটে কালী মায়ের মন্দিরে | হিন্দু ধর্মের প্রচারে প্রসারে কাজ করছে অখণ্ড সনাতনী সংঘ | যেকোনো ধর্মের হোক বা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হিন্দু ধর্মের প্রতি যারাই আস্থা রেখে চলেন তাদেরকে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মযোগের সাথে এগিয়ে চলছে এই সংস্থা | এদিন মায়ের মন্দিরে পূজো দিলেন সংস্থার প্রেসিডেন্ট আইনজীবী বরুন রায় ও জেনারেল সেক্রেটারি আইনজীবী মিতা ব্যানার্জি | এর সাথে 21 কেজি প্যারার লুট ও নরনারায়ন সেবায় খিচুড়ি ও আলুর দমের ভোগ বিতরণ করা হয় |

এদিন বহু মানুষ এসে ভোগ গ্রহণ করেন | উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃণাল বিশ্বাস , মহাশ্বেতা রায় , তপতী দাস , ইন্দ্রজীৎ ব্যানার্জী , অঞ্জন বিশ্বাস , অমিতাভ মন্ডল , কনকেন্দু সরকার সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *