
শীতে অনুষ্ঠিত হল টেবিল টেনিস টুর্নামেন্ট
নিউজ ডেস্ক : সিঁথিমোড় পোগ্রেসিভ ইয়ূথ ক্লাব প্রাঙ্গনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হল টেবিলটেনিস টুর্নামেন্ট | স্ম্যাস এন্ড স্ট্রাইক টিটি অ্যাকাডেমীর পক্ষ থেকে ও টেবিল টেনিস কোচ অনুভব চক্রবর্তী ও শিলাজিৎ দাসের উদ্যোগে ১৯ শে ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী চলল টুর্নামেন্ট | এই ক্রীড়া প্রতিযোগীতায় ছোট থেকে বড় প্রায় ৩৫০ এর বেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করে |

এই টুর্নামেন্টে বিজেতা দের মেমেন্টো ও সার্টিফিকেটে সম্মান প্রদান করা হয় | ২১ শে ডিসেম্বর খেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেবিল টেনিসের ভারতীয় কোচ অভিজিৎ রায়চৌধুরী ,প্রতিযোগিতার চিফ রেফারি গৌতম ভৌমিক, প্রোগ্রেসিভ ইয়ূথ ক্লাবের পক্ষ থেকে তিলক ঘোষ , আশীষ কুমার দত্ত সহ অন্যান্যরা |

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই স্ম্যাস এন্ড স্ট্রাইক টিটি অ্যাকাডেমিতে সকল বয়সের প্লেয়ার যারা টেবিল টেনিস খেলতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হয় |




