মহামায়া সম্মান 2025

মহামায়া সম্মান 2025

নিউজ ডেস্ক : তৃতীয়নয়ন পত্রিকা আয়োজিত মহামায়া সম্মান 2025 বরানগরের সেরা পুজো সম্মানে ভূষিত বরানগরের ন- পাড়া দাদাভাই সঙ্ঘের দূর্গা পূজো | এবছর তাদের থিম’ টান ‘ | সামাজিক টান , পারিবারিক টান , সম্পর্কের বাঁধনের গুরুত্ব ফুটে উঠেছে মন্তপ সজ্জায় | পূজোর সম্মান তুলে দেওয়া হল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী, পূজোর উদ্যোক্তা সিআই সি অঞ্জন পালের হাতে |

*মহামায়া সম্মান 2025 সেরা আবাসন


মহামায়া সম্মান 2025 সেরা আবাসন সম্মানে ভূষিত দমদম জে কে গার্ডেনস দূর্গোৎসব কমিটির পূজো | আবাসনের ছোট থেকে বড় সকালের প্রয়াসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই পূজো | এই সম্মান তুলে দেওয়া হল কাউন্সিলার রাজু গোস্বামী ও আবাসনের অন্যান্যদের উপস্থিতিতে |

*মহামায়া সম্মান 2025 সেরা মন্ডপ

মহামায়া সম্মান 2025 সেরা মন্ডপ সম্মানে ভূষিত দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এড়িয়ার সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজো | এবার তাদের থিম মায়ের হেঁসেল | এই সম্মান তুলে দেওয়া হল কাউন্সিলার অরিন্দম ভৌমিক ও পূজোর অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে |

*মহামায়া সম্মান 2025 সেরা পরিবেশ


মহামায়া সম্মান সেরা পরিবেশ 2025 দক্ষিণ দমদম গড়ুই মধ্য পশ্চিম পড়া মহিলাদের দ্বারা পরিচালিত পূজো | এলাকার মহিলারা মিলে এই পূজোর আয়োজন করে | এবছর তাদের পূজো ১৯ তম বর্ষ | এবারে তাদের থিম ‘মহাকালে অন্তরালে’ |

*মহামায়া সম্মান 2025 সেরা প্রতিমা

মহামায়া সম্মান 2025 সেরা প্রতিমা সম্মানে ভূষিত সেন্ট্রাল CD পার্ক সার্বজনীন দূর্গোৎসব | সাবেকিয়ানায় সুসজ্জিত এই মন্ডপ সজ্জায় প্রতিমা অন্নপূর্ণা রূপে ফুটে উঠেছে ত |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )