অনুষ্ঠিত হতে চলেছে’ ভারত সংস্কৃতি যাত্রা ‘ ২০২৫

অনুষ্ঠিত হতে চলেছে’ ভারত সংস্কৃতি যাত্রা ‘ ২০২৫

দেবশ্রী মুখার্জী : হিন্দুস্থান আর্ট ও মিউজিক সোসাইটির পক্ষ থেকে উক্ত সংস্থার সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দারের উদ্যোগে ও আহ্ববায়ক দীপক সরকারের প্রচেষ্টায় ২০২৫ এর ২৭-২৮- ২৯ শে নভেম্বর তিন দিনব্যাপী কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সংগীতের মহাসম্মেলন ‘ভারত সংস্কৃতি যাত্রা ‘ | যেখানে মঞ্চে বিশিষ্ট শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পদ্মশ্রী অনুপ জলটা , পদ্মশ্রী প্রতিভা প্রহ্লাদ , বিশিষ্ট তবলিয়া পন্ডিত কুমার বোস , পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার , ওডিসি নৃত্য গুরু সঞ্চিতা ভট্টাচার্য , সংগীত শিল্পী রাঘব চ্যাটার্জি , পন্ডিত বিক্রম ঘোষ , সহ বহু স্বনামধন্য শিল্পীরা | উক্ত অনুষ্ঠানের প্রবেশপত্র অনলাইন বুক মাই শো, বো শো ছাড়াও অফলাইনেও পাওয়া যাচ্ছে |এমনটাই জানালেন ১১ ই নভেম্বর সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে উপস্থিত পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার , পণ্ডিত সঞ্জয় মুখার্জি , সন্তুর বাদক শিল্পী তরুণ ভট্টাচার্য , কথক শিল্পী মধুমিতা রায় , ওডিসি নৃত্য গুরু সঞ্চিতা ভট্টাচার্য , দীপক সরকার সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )