
হিনা কৌসরের বিউটি প্যাজেন্ট শো তে বলিউডের রাহুল রায়
সন্দীপন মান্না : ২ রা আগস্ট পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে কলকাতার ওডেন্স ক্লাবে পিঙ্ক রোজেস ইন্টারটেইনমেন্টের কর্ণধার মিসেস এশিয়া উইনার, ইন্টারন্যাশনাল মডেল , সোসাল অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট হিনা কৌসরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এইচ কে মিস্টার মিস মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৫ এ সিজন 7 |

পশ্চিমবঙ্গ ,বিহার, ঝাড়খণ্ড ,উড়িষ্যা ও অন্যান্য জায়গা থেকে আগত প্রতিযোগীরা এই বিউটি প্যাজেন্ট শোতে অংশগ্রহণ করে | সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অথচ ট্যালেন্টেড যে সকল ছেলে মেয়েরা নিজেদের মিডিয়া জগতে প্রতিষ্ঠিত করতে চায় তাদের গ্ল্যামার জগতে সুযোগ করে দিতে প্ল্যাটফর্ম দেন হিনা কৌসর | এ দিন ছোট থেকে বড় প্রায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে | এর সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে নিজে নিজে ফিল্ডে কাজ করা বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে প্রায় ২০ জন কে রবীন্দ্রনাথ টেগর সম্মানে ভূষিত করা হয় |

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন আই পি এস শান্তি দাস , বলিউড অভিনেতা রাহুল রায় , ডঃ আরিফ নসির ভট , রাজনৈতিক ব্যক্তিত্ব সাবির আলী, ব্যবসায়ী আফজল খান, সঙ্গীত শিল্পী সুস্মিতা মুখার্জী , বলিউড মডেল মনপ্রীত সিং সহ অন্যান্যরা | এদিনের বিউটি প্রেজেন্ট শো এর বিজেতাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ট্রফি ,ক্রাউন ও উপহার দিয়ে সম্মান প্রদান করেন | কিডস সেকশন থেকে বিজেতা হয় দক্স রায় , ও সম্প্রীতি নস্কর, মিস্টার ক্যাটাগরিতে বিজেতা হন শুভম স্নেহাল , প্রথম রানার আপ হন সৌনক দেব | _মিস বিভাগে বিজেতা হন প্রতীক্ষা সরকার প্রথম রানার আপ হন তৃষা দে, দ্বিতীয় রানার আপ হন বিদিয়া জয়সওয়াল | মিসেস বিভাগে বিজেতা হন প্রীতি রঞ্জন, প্রথম রানার আপ হন ভুবনেশ্বরী চক্রবর্ত্তী , দ্বিতীয় রানার আপ হন বর্না রাহা ব্যানার্জী | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী |



