Home / বিনোদন / রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2025

রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2025

সন্দীপন মান্না : রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের আয়োজনে ও ব্যবস্থাপনায় নভেস্টা গ্রুপের পক্ষ থেকে ১২ ই ডিসেম্বর কলকাতার লেক ক্লাবে অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাওয়ার্ড রয়েল বেঙ্গল আইকন আওয়ার্ড 2025 | বাংলার গৌরব কে বর্ধিত করতে যে সমস্ত ব্যক্তিত্বরা বহু সময় ধরে নিজেদের পরিসরে বিবিধ ক্ষেত্রে কাজ করে চলেছেন তাদের রয়েল বেঙ্গল আইকন সম্মানে ভূষিত করা হল |

রেড ওয়াইন এন্টারটেন্টমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্তর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মান প্রাপকদের সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি ,গায়িকা লাজবন্তী রায়, অভিনেতা রাহুল বর্মন, হ্যালো হ্যারিটেজের কিউরেটর রেশমি চ্যাটার্জী সহ অন্যান্যরা | এ দিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায় ,প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস, পন্ডিত অচিন্ত্য ভট্টাচার্য, আইনজীবী জয়ন্ত নারায়ন চ্যাটার্জী , আইনজীবী শান্তনু সিন্হা, গৌতম কুন্ডু , জয়জীৎ ঘোষ , সুনীল প্রামানিক, নৃত্যগুরু মহুয়া কামদার সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *